শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সৎ ছেলেকে হত্যা করে দাফনের চেষ্টা, বাবা-মা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ৫২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৮ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তার বাবা ও সৎ মাকে আটক করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, শিশুটিকে ময়মনসিংহের ত্রিশালে তাদের ভাড়া বাসায় পিটিয়ে হত্যার পর আড়াইহাজার উপজেলার মারুয়াদি নিজ গ্রামে এনে দাফনের চেষ্টা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর বিকাল সাড়ে ছয়টার দিকে আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামে রুকসানার বাড়িতে মো. সাব্বির আহমেদ ওরফে সাফওয়ানের (৮) মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

সাফওয়ানের মা ও হত্যাকারী রকিবুলের তালাকপ্রাপ্তা স্ত্রী শিউলী আক্তার অভিযোগ করেন, বেসরকারি কোম্পানীতে চাকুরীর সুবাদে নিহত সাফওয়ানের বাবা তার সৎ মাকে নিয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার রায়মনি গ্রামে ভাড়া থাকে।

ঘটনার দিন সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার রায়মনি গ্রামে সেলিমের ভাড়া বাসায় সাব্বিরকে পিটিয়ে হত্যা করেন তার সৎ মা হামিদা আক্তার (৩২)। এরপর সাব্বিরের বাবা রকিবুল হাসান ওরফে রোকন ও হামিদা আক্তার বিষয়টি গোপন রেখে অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে বলে প্রচার করেন এবং লাশ আড়াইহাজারে এনে নিজ গ্রামে দাফনের চেষ্টা করেন।

আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামিদা আক্তার পালিয়ে যান। পরে পুলিশ সাব্বিরের মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পরদিন পুলিশ রকিবুল হাসান ও হামিদা আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে। সাফওয়ানের আপন মা শিউলীর সাথে দুই বছর আগেই তালাক হয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন জানান, ‘শিশুটির মৃত্যুর ঘটনায় তার মা ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। ওই থানায় মামলা হবে। আমরা তাদের ত্রিশালে প্রেরণ করে দিব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ