শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

স্কুল থেকে ছেলে ফিরলেও এখনো ফেরেননি ছেলেকে আনতে যাওয়া মা

ডেস্ক রিপোর্ট / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

প্রতিদিনের মতো সোমবার দুপুরেও স্কুল থেকে ছেলেকে আনতে যান আফসানা আক্তার টিয়া (২৮)। কিন্তু ছেলে একা বাসায় ফিরলেও ফেরেননি মা আফসানা।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহি। তার মা এখন পর্যন্ত নিখোঁজ। পরিবার বলছে, হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি ওহির মা আফসানা আক্তারের।

শিক্ষার্থী ওহির চাচা হাসিবুল গণমাধ্যমে বলেন, তৃতীয় শ্রেণিতে বাংলা বিভাগের শিক্ষার্থী আফসান ওহি। প্রতিদিন ওহির মা স্কুল ছুটির পর ওহিকে বাসায় নিয়ে আসত। আজ দুপুরেও সে স্কুলে যায়। ক্লাস ছুটি হয়ে গিয়েছিল ওহির। স্কুলের ওয়েটিং রুমের সামনে দাঁড়িয়েছিল ওহির। ছেলের সঙ্গে মায়ের দেখাও হয়। ছেলের কাছ থেকে ব্যাগ নেয় তার মা। ঠিক ওই মুহূর্তেই বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে। সব হাসপাতাল খুঁজেও কোনো সন্ধান মেলেনি।

তিনি বলেন, ওহি নিরাপদে বাসায় ফিরেছে। কিন্তু তার মায়ের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উত্তরা দিয়াবাড়ি ফায়ার সার্ভিসের সামনের একটি বাসায় থাকতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ