শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে: জামায়াতের আমির

ডেস্ক রিপোর্ট / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করবে জামায়াত।

শনিবার (২৪ মে) সকালে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা জানান।

ডা. শফিকুর রহামন বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রতি আমাদের আস্থা রয়েছে। নির্বাচনের জন্য আমরা বাধ্য করতে নয়, সহযোগিতা করতে চাই। সরকারকে সহযোগিতা করতে সব সংগঠনের প্রতি আহ্বান জানাই। জাতি সংকটে পড়লে আমরা কেউ দায় এড়াতে পারবো না।’

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার সর্বদলীয় বৈঠক ডেকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিলে ভালো কিছু বের হয়ে আসবে। জাতির মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা সব পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়ে সমাধান সম্ভব।

জামায়াতের আমির বলেন, বিগত সরকারের কর্মকাণ্ডে নির্বাচন সম্পর্কে মানুষের একটা অনীহা সৃষ্টি হয়েছে। নির্বাচনকে অর্থবহ করতে হলে গ্রহণযোগ্য সংস্কার প্রয়োজন, যদিও এখন পর্যন্ত এর কোনো রোডম্যাপ জনগণের সামনে আসেনি। গ্রহণযোগ্য নির্বাচন না হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।

জুলাই আন্দোলনে হত্যা ও গুমের অপরাধীদের বিচার না হলে বাংলাদেশ গভীর অন্ধকারে হারিয়ে যাওয়ার আশঙ্কায় ফেয়ারভাবে একটা বিচার চান জামায়াতের আমির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ