শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

সাদাপাথর লুটকাণ্ডে পদ হারানো বিএনপি নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটপাট ও চাঁদাবাজির মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থগিত সভাপতি শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরের কুমারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, গত মাসে কোম্পানীগঞ্জ থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও সাতটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ১১ আগস্ট রাতে সাদাপাথর লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ ওঠে শাহাব উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার পর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার সব পদ স্থগিত করা হয়। একই সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আবদুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, চাঁদাবাজি ও দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া গত ৫ আগস্টের পর সরকারি প্রায় ১৫০ একর জমি দখলের অভিযোগে জেলা বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। একই সঙ্গে সহসভাপতি আশিক উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ড অব্যাহত রাখায় শেষ পর্যন্ত দলীয় পদ হারাতে হয় শাহাব উদ্দিনকে। সর্বশেষ গ্রেপ্তারের মধ্য দিয়ে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ