শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সাইফ-হৃদয়ের ব্যাটে এশিয়া কাপে লঙ্কাবধ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

২০২৫ সালের এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে জয় পেলো বাংলাদেশ। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন অধিনায়ক লিটন দাস।

বোলিংয়ে প্রথমদিকে শুরুটা ভালো ছিলো বাংলাদেশের,  শেষদিকে ব্যাটে নেমেই শুরু হয় লংকান সাবেক অধিনায়ক দাসুন শানাকার ব্যাটিং তাণ্ডব। ফলে ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা।

জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি ওপেনার সাইফ হাসানের ৪৫ বলে ৬১ রানের ঝড়ো তান্ডবে শুরুতেই থমকে যায় লংকানরা। ২ উইকেট পড়ে যাওয়ার পর আবার হাল ধরেন তৌহিদ হৃদয়। করেন মাত্র ৩৭ বলে ৫৮ রান।

ম্যাচের শেষ ওভারে আসে টানটান উত্তেজনা। শুরুতেই চার মেরে কাজটা সেরে ফেলছিলেন জাকের আলী। তাতে মনে হচ্ছিল জয়টাও বুঝি সহজেই চলে আসবে। তবে তা এল না। স্কোর সমতায় রেখে জাকের বিদায় নিলেন ছক্কা হাঁকাতে গিয়ে। এর এক বল পর শেখ মাহেদিও যখন বিদায় নিলেন, তখন মনে হচ্ছিল ৯ বছর আগের বেঙ্গালুরুর দুঃস্বপ্ন বুঝি ফিরে আসছে দুবাইয়ে। তবে নাসুম আহমেদ সেটা হতে দেননি। একটা রান নিয়ে নিলেন। আর তাতেই বাংলাদেশ তুলে নিল ৪ উইকেটের রুদ্ধশ্বাস এক জয়। তাতে তাদের সুপার ফোরের শুরুটাও হলো দুর্দান্তভাবে।

এর আগে, গ্রুপ পর্বে তিন ম্যাচ থেকে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ।

 

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৯.৫ ওভারে ১৬৯/৬ (শামীম ১৪*, নাসুম ১*; তানজিদ ০, লিটন ২৩, সাইফ ৬১, হৃদয় ৫৮, জাকের ৯, মেহেদী ০)

শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৩*, ওয়েল্লালাগে ০*; নিসাঙ্কা ২২, মেন্ডিস ৩৪, মিশারা ৫, পেরেরা ১৬, আসালাঙ্কা ২১, কামিন্দু ১, হাসারাঙ্গা ২)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ