শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সাংবাদিককে অপসারণের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও লংমার্চ

ডেস্ক নিভজ / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

নিউজ না করে ব্যক্তিগত পেইজে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বেফাঁস মন্তব্য এবং আংশিক তথ্য দিয়ে কনটেন্ট ক্রিয়েট করে শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে  ঠাকুরগাঁওয়ে সময় টেলিভিশনের সাংবাদিক জিয়াউর রহমান বকুলের অপসারনের দাবিতে সড়ক অবরোধ ও লংমার্চ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ ঠাকুরগাঁও এর ছাত্র ছাত্রীদের আয়োজনে রোববার দুপুরে শহরের চৌরাস্তায় এ সড়ক অবরোধ ও লংমার্চ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা প্রতিবাদী বক্তব্য দেয় এবং প্রায় এক ঘন্টা শহরের মূল সড়ক অবরুদ্ধ থাকে।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বলেন,তথাকথিত ভিউ ব্যবসায়ী সাংবাদিক বকুল তার নিজ সামাবিক যোগাযোগ মাধ্যমের পেইজে বেফাঁস মন্তব্য করে এবং আংশিক তথ্য দিয়ে কনটেন্ট ক্রিয়েট করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তাৎক্ষণিক এর প্রতিবাদ করায় বিভিন্ন মহল থেকে শিক্ষার্থীদের হুমকিও প্রদান করা হয় তথাকথিত এ সাংবাদিতের পক্ষ হতে। এতে একদিকে যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্য হয়েছে অপরদিকে আমরা শিক্ষার্থীরাও হুমকির মুখে রয়েছি।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, সময় টিভির সাথে আছেন যে সাংবাদিক তাকে নিয়ে শিক্ষার্থীরা আজ বিক্ষোভ ও সড়ক অবরোধের মত কর্মসূচী পালন করেছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে যে স্মারকলিপিটি দেয়া হয়েছে সে অভিযোগগুলি যাচাই করতে আমার একজন অতিরিক্ত জেলা প্রশাসককে নিয়োগ দিয়েছি। তিনি যাচাই করে শিক্ষার্থীদের আনিত অভিযোগের সত্যতা পেলে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ