শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ সুলতান মারজান (হৃদয়) মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুনরায় চালু হওয়া বৃত্তি পরীক্ষার নিয়ম বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মিঠাপুকুর উপজেলা শাখা।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষকদের অযৌক্তিক দাবির প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। সমিতির সভাপতি মোঃ শহীদুল ইসলাম সাধন ও কমিটির সকল নেতৃবৃন্দের স্বাক্ষরিত একটি স্মারকলিপি মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের। তাদের আর্থিক প্রণোদনা দেওয়ার জন্য এই বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের নিজস্ব বৃত্তি ব্যবস্থা চালু আছে। তাই শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ থাকা যৌক্তিক।

শিক্ষক নেতারা মনে করেন, সরকারের এই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নিম্নবিত্ত পরিবারের শিশুদের শিক্ষার মূল স্রোতে যুক্ত হতে উৎসাহিত করবে। তারা প্রধান উপদেষ্টার প্রতি আবেদন জানান যেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার নিয়মটি বহাল রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ