শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সরকারি চাকরি আইন সংশোধনের খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ

ডেস্ক নিউজ : / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। রোববার (২৫ মে) সকালে সচিবালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবশে সচিবালয়ের শত শত কর্মচারী যোগ দেন। এ সময় অধ্যাদেশটিকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, প্রস্তাবিত অধ্যাদেশটি বাতিল করা সহ নিয়োগ-পদোন্নতি সংক্রান্ত জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি বাতিল করতে হবে। দাবি না মানা হলে আগামীকাল সোমবার থেকে সচিবালয়ে কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন তারা।

এদিকে, বিক্ষোভকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। পাশাপাশি আওয়ামী লীগের সুবিধাভোগী সচিবদের দ্রুত অপসারনের দাবিও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ