শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সব দল দেখা শেষ, এবার জামায়াতে ইসলামীকে দেখবে মানুষ

ডেস্ক রিপোর্ট / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

তিনি বলেন, সব দল দেখা শেষ, দেশের মানুষ এবার জামায়াতে ইসলামীকে দেখবে। ফ্যাসিবাদের সব পথ বন্ধ করে দিয়ে গড়তে হবে নতুন বাংলাদেশ।

শনিবার (২৬ জুলাই) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল মিলনায়তনে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হেলাল বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করা হবে। আমরা যদি পরিকল্পিতভাবে কাজ করি, তাহলে বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ।

তিনি বলেন, ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমে আনতে হবে সত্যিকারের পরিবর্তন। বিজয় ছাড়া আর কোনো বিকল্প নেই। দুর্নীতি, চাঁদাবাজি- বাংলাদেশে এসবের আর কোনো ঠাঁই হবে না।

বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা জাহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা আমীর অধ্যাপক আ. জব্বার, মহানগরীর নায়েবে আমীর প্রফেসর মাহামুদ হোসেন দুলাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ