শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সংবিধান সংস্কার চাইলে এনসিপির কোনো বিকল্প নেই : আখতা

স্থানীয় রিপোর্ট / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

সংবিধান সংস্কার চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন।

মঙ্গলবার (১ জুলাই) গাইবান্ধার সাদুল্লাপুর কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন সড়কে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, খুনি হাসিনার বিচারসহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপির কোনো বিকল্প নেই। তাই মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে আপনারা আমাদের পাশে থাকবেন। রাষ্ট্রের উন্নয়নে আমরা কাজ করে যাব।

এসময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারীর ফিহাদুর রহমান দিবস, সাদুল্লাপুর উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান আতিক, যুগ্ম সমন্বয়কারী শাহাবুল আলম কাজল, রায়হান মিয়া রাজু ও সোহেল মিয়াসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ