শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের মন্তব্য গুরুত্বহীন: সারজিস আলম

ডেস্ক রিপোর্ট / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ইস্যুতে ভারতের মন্তব্য তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারীতে আলোকাখোয়া রাশমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাসহ বহু অপরাধ সংঘটিত হয়েছে। তার বক্তব্য, এসব অপরাধের তুলনায় প্রদত্ত শাস্তি সামান্য হলেও বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা করা হয়েছে, যা এখন কার্যকরের অপেক্ষায়।

তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ রায় কার্যকর হবে।

তার ভাষ্যে, “একজন স্বৈরাচারের শাস্তি কার্যকর হওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবে।”

সরকারের সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করে সারজিস আলম বলেন, জুলাই ঘটনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণা সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণের সূচক। পাশাপাশি জুলাই সনদ, গণভোট ও নোট অব ডিসেন্ট—এসব ক্ষেত্রেও দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

এনসিপির এই নেতা বলেন, এখন লক্ষ্য জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার এগিয়ে নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ