শিরোনাম
মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শেখ মুজিবকে ‘স্বাধীনতার ঘোষক’ বলায় এসিল্যান্ডকে অব্যাহতি

ডেস্ক নিউজ / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

শেখ মুজিবুর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ দাবি করে ফেইসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার সকালে ফেইসবুক থেকে এ পোস্ট দেওয়ার পর তাকে পদ থেকে সরিয়ে নেওয়া হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন জানান।

এদিকে, পোস্ট দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন সহকারী কমিশনার সিরাজুম মুনিরা কায়ছান। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন।

এর প্রায় পৌনে এক ঘণ্টার পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্টে তিনি দাবি করেন, তার ফেইসবুক হ্যাক হয়েছিল। পরে তিনি তা ফেরত পেয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার তার ফোন নম্বরে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে ইউএনও মোশারফ হোসেন বলেন, “এসিল্যান্ড দাবি করেছেন, লেখাটি তিনি লিখেননি। তার এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল।

“জেলা প্রশাসক মহোদয় বলেছেন, তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠাতে। পাশাপাশি বিষয়টি তদন্ত করতে বলেছেন।”

ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মোহাম্মদ দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে বিভাগীয় তদন্তের পর ওই এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ