শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

‘শিবির’ শব্দ বাদ দিলে রাকিব-নাছির ‌১ মিনিট বক্তব্য দিতে পারবে কিনা সন্দেহ

ডেস্ক রিপোর্ট / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

কথা বলার মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল হাস্যরসে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাদিক কায়েম। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সভাপতি রাকিব-নাছির ভাই পাঁচ মিনিট কথা বললে সাড়ে ৪ মিনিট‌ই শিবিরের বিরুদ্ধে বিষোদগার ছড়ায়। আমার মনে হয় শিবির ওয়ার্ড বাদ দিলে তারা ১ মিনিট কথা বলতে পারবে কিনা সন্দেহ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই পরবর্তী আমাদের আকাঙ্ক্ষা ছিল প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাবে। সে আলোকে জুলাই পরবর্তী আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনের কাছে যতগুলো দাবি উত্থাপন করেছি তার প্রথম দফা দাবি ছিল প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। আমরা বলেছি জুলাই বিপ্লবের পর প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন হবে এবং ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। শিক্ষার্থী প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দেবে।

সেই জায়গা থেকে এক বছর পর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংসদের তফসিল ঘোষণা করা হয়েছে। দেরিতে হলেও যে তফসিল ঘোষণা করেছে সেটাকে আমরা স্বাগত জানাই। এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের তফসিল ঘোষণা করা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তফসিল ঘোষণা করেছে। আমাদের আশা থাকবে যত ধরনের হুমকি‌ই দেওয়া হোক না কেন; তফসিল অনুযায়ী যেন নির্বাচন সম্পন্ন হয়। শিক্ষার্থীরা যাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা তাকেই স্বাগত জানাব।

সাদিক কায়েম বলেন, আমরা আশা করছি খুব‌ই প্রাণবন্ত একটা নির্বাচন হবে। এর মাধ্যমেই আগামী বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধি আসবে। প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের দাবি দাওয়া-আকাঙ্ক্ষার কথা বলবে। জুলাইয়ের শহীদদের যে চেতনা, তাদের স্প্রিটিরে কথাগুলো বলবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা নেতৃত্বে দেবে। আমরা সেই প্রত্যাশা রাখছি। এক‌ই সাথে আমাদের আরেকটি দাবি দাওয়া হচ্ছে মাত্র তিনটি ক্যাম্পাসের তফসিল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সকল বিশ্ববিদ্যালয়, সকল কলেজ, সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সকল ক্যাম্পাসে দ্রুত তফসিল ঘোষণা করবে।

আমাদের বন্ধুপ্রতিম ছাত্রসংসদ যারা আছে, তাদের অনুরোধ করবো যখন কোন কথা বলবে অবশ্যই এটার রেফারেন্স সহকারে কথা বলা। আমাদের কাছে মনে হচ্ছে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্রদলের যদি কথা বলি তারা এমন এমন কথা বলে যে কথা বলার মাধ্যমে ছাত্রদলের মতো একটা বড় সংগঠন হাস্যরসে পরিণত হচ্ছে। আমি অনুরোধ করবো এটার মাধ্যমে ছাত্রদলের যে ঐতিহ্য আছে, তারা তো মজলুম ছিল, তাদের যে ঐতিহ্য, তাদের যে ইমেজ সেটা নষ্ট হচ্ছে। আমরা অনুরোধ করবো জুলাই পরবর্তী যে ছাত্র রাজনীতি এখানে দোষারোপের রাজনীতি শিক্ষার্থীরা পছন্দ করছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ