শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিক্ষক সঙ্কটে ধুঁকছে কলেজ, রংপুরের পীরগাছায় কলেজে এক পরীক্ষার্থী, তারও এসেছে ফেল

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

পুরো কলেজ মিলে মাত্র একজন পরীক্ষার্থী। সেই পরীক্ষার্থী চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য। ঘটনাটি রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের। ওই কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় মাত্র একজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনাজপুর বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে সেই একমাত্র শিক্ষার্থীটাও অকৃতকার্য। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

অনেকেই বলছেন ওই প্রতিষ্ঠানের এমন করুণ অবস্থার জন্য প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকরা দায়ী।

জানা যায়, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। তবে স্কুল সেকশন এমপিওভুক্ত হলেও কলেজ সেকশন এখনও এমপিওভুক্ত হয়নি। ২০১১ সালে কলেজ শাখা চালু করা হয়। কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ মিলে ১২ জন শিক্ষক থাকলেও এবারের এইচএসসি পরীক্ষায় শুধু মানবিক বিভাগ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বাকি দুই বিভাগে কোনো শিক্ষার্থী ভর্তি ছিল না। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সেই একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য।

এ প্রসঙ্গে জানতে চাইলে কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ বি এম মিজানুর রহমান বলেন, কলেজটি দীর্ঘদিনেও মঞ্জুরিপ্রাপ্ত না হওয়ায় শিক্ষকরা কোনো বেতন পান না। এ জন্য শিক্ষকরা কেউ কলেজে আসে না। শিক্ষার্থী ভর্তির ব্যাপারে তারা কাজ করে না। আমি একাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিবছর আমি নিজের পকেট থেকে টাকা খরচ করছি। এবারও ১ লাখ টাকা খরচ করে ১০৫ জন শিক্ষার্থী ভর্তি করিয়েছি। স্বীকৃতির আশায় এত কিছু করলাম তাও লাভ হচ্ছে না। তবে আমাদের স্কুল সেকশনের ফলাফল বরাবরই ভালো।

তিনি বলেন, এবারের এইচএসসির রেজাল্টের যে অবস্থা তা আমাদের জন্য সত্যিই লজ্জাজনক। তবে সামনের বছর থেকে আমরা অবশ্যই ভালো করবো। কেননা এবার আমরা অনেকে শিক্ষার্থী ভর্তি করেছি। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি ও রেজাল্টের মান ভালো করতে যা যা করা দরকার তা করব। তবে কলেজটিকে যদি স্বীকৃতি প্রদান করা হয় তাহলে এ অবস্থা থেকে সহজেই উত্তরণ সম্ভব। শিক্ষকরাও বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে। তারা বেতন পেলে অবশ্যই শিক্ষার্থীদের বিষয়ে আন্তরিক হবেন।

বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব নজরুল ইসলাম হক্কানী কালবেলাকে বলেন, করোনার ভাইরাস, দীর্ঘদিন ধরে চলা আন্দোলন সংগ্রামের কারনে শিক্ষার্থীরা ট্রমাটাইজ ছিল। তারা পড়াশোনা থেকে দূরে ছিল। ক্লাসের গ্যাপ ছিল, সেই গ্যাপটা পূরণ হয়নি। এবারই প্রথম অটোপাসের বাইরে গিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এ জন্য এবার পাসের হার কম। এখান থেকে শিক্ষা নিতে। নিয়মিত ক্লাস করতে হবে। কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের এই অবস্থা দুঃখজনক। ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকাবাসীকে অ্যাক্টিভ হতে হবে, আন্তরিক হতে হবে। তাহলে এই অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব।

এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল বলেন, এবার সারা দেশের পাসের হার কম। কেননা সরকার আগের অবস্থার চেয়ে একটা পরিবর্তন এনেছে। আগের মতে গণহারে পাস, এ বিষয়টি সরকার পছন্দ করছে না। মূলত মানসম্পন্ন নিয়ে সবাই পাস করুক, সেভাবে একটা মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। এটা ঠিক পড়াশোনার গুণগত মান উন্নত হয়নি। এগুলো নিয়ে আমরা কাজ করব।

তিনি আরও বলেন, কান্দিরহাট কলেজটি যেহেতু মঞ্জুরি পায়নি, তাই হয়তো তারা শিক্ষার্থী পায় না। বেতন না পেলে শিক্ষকরা তো ভালো শিক্ষা দেবেন না এটাই স্বাভাবিক। তবুও তারা যেহেতু একটা ভিশন নিয়ে যাত্রা শুরু করেছে, তাদেরকে আমাদের সাহায্য করতে হবে। শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানটির এ সংকট থেকে উত্তরণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য যে, এ বছর দিনাজপুর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৫ হাজার ৯২১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন, ফেল করেছে ৪৫ হাজার ৩৯ জন। এ বছর পাসের হার ৫৭ দশমিক ৫ শতাংশ এবং ফেল ৪২ দশমিক ৫ শতাংশ। এবার এ বোর্ডের অধীনে মোট ৬৬৬টি কলেজের মধ্যে ৪৩টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ