শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার

বার্তা প্রতিবেদক / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬


রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারী দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, দিনাজপুর বীরগঞ্জ উপজেলার গণগাঁও গ্রামের গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুর রউফ (৬২) ও দগরাই খাটিয়াদিঘি এলাকার ফজর আলীর ছেলে গণি মিয়া (৫৪)। মঙ্গলবার (১২ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, সোমবার দুপুরে রংপুর র‌্যাব-১৩ এর সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের আভিযানিক দল বীরগঞ্জ নতুন বারো আউলিয়া বাজারে স্থানীয় সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুর রউফের দোকানে অভিযান চালায়। তল্লাশীকালে দোকানের ভেতরে লুকিয়ে রাখা একটি ব্যাগের ভেতর থেকে সাড়ে ৬ কেজি ওজনের কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধারসহ আব্দুর রউফ ও গণি মিয়াকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে তারা র‌্যাবকে জানিয়েছে মূল্যবান মূর্তিটি পাশর্^বর্তী দেশে পাচারের চেষ্টা করা হচ্ছিলো। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ