শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

লালমনিরহাটে জামায়াত আমিরের আগমন ও জনসভাকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন

ডেস্ক নিউজ / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে লালমনিরহাটে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দলটির জেলা শাখা।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা আমির অ্যাডভোকেট আবু তাহের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল শনিবার সকালে ঐতিহাসিক কালেক্টরেট মাঠে নায়েবে আমীরের (ডা. শফিকুর রহমান) জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে।

তিনি আরও জানান, জনসভা সফলভাবে আয়োজনের জন্য তিনটি পৃথক মাঠ প্রস্তুত করা হয়েছে। মূল মঞ্চ স্থাপন করা হয়েছে কালেক্টরেট মাঠে, নারীদের বসার স্থান নির্ধারণ করা হয়েছে গিয়াস উদ্দিন মাঠে। জনসভায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে জানিয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাভলু, সাবেক জেলা আমির আতাউর রহমান, সহকারী সেক্রেটারি মো. শাহ আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ