শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

লন্ডনে বসে ফ্যাসিবাদীর পতন ঘটিয়েছেন তারেক রহমান: খায়রুল কবির

ডেস্ক রিপোর্ট / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, তারেক রহমান দেশপ্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন। লন্ডনে বসে ফ্যাসিবাদীর পতন ঘটিয়েছেন। এখন দেশে ফিরে এসে দলকে পুনর্গঠিত করবেন।

তিনি বলেন, চলতি মাসের শেষেই তিনি দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন। দেশের জনগণ তাকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নরসিংদী শহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন খায়রুল কবির।

শহরের পৌর ঈদগাহ মাঠে মিছিল পূর্ব সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মিছিল শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ