শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

লক্ষ্মী জুয়েলার্সের ১০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় ঢাকা থেকে ৫ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১০১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

রংপুর নগরীর বেতপট্টি এলাকার ‘লক্ষ্মী জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকান থেকে অভিনব কায়দায় ১০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় ৫ নারীকে ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। গ্রেফতার নারীরা সবাই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকার যাত্রাবাড়ি ও মুগদা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি রাত ৯টায় নিশ্চিত করেছেন মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অশোক কুমার চৌহান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া কুবরাই এলাকার মৃত মোন্তাজ গাজীর মেয়ে হীরা পারভীন (৪৭), রিপা পারভীন (৪০), ঢাকার মুগদা থানার মান্ডা এলাকার আলিম গাজীর স্ত্রী শারমিন বিউটি (৪৩), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খুদিজঙ্গল এলাকার হুমায়ুন কবীরের স্ত্রী তাসলিমা বেগম (৫৫) ও কুষ্টিয়া জেলার দর্শনা থানার কলোনি পাঠান পাড়ার শুকুর আলীর স্ত্রী রুনু বেগম (৪৫)। গ্রেফতার নারীরা সবাই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৪ মে রংপুর নগরীর বেতপট্টি এলাকায় দিনদুপুরে ‘লক্ষ্মী জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণের বক্স চুরির ঘটনা ঘটে। দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে কৌশলে প্রায় একশ’ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ এই প্রতারক চক্র। চুরি করা স্বর্ণের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন দোকানটির মালিক।

দোকানের কর্মচারীদের বরাত দিয়ে জানা যায়, ওইদিন দুপুরে দুটি দলে বিভক্ত হয়ে ৫ জন নারী দোকানে প্রবেশ করে। তারা গহনা দেখার নামে কর্মচারীদের নানা রকমভাবে ব্যস্ত রাখে এবং কয়েকবার গহনা ওয়াশ করানোর জন্য একজন কর্মচারীকে বাইরে পাঠায়। এক পর্যায়ে কর্মচারীদের ব্যস্ততার সুযোগ নিয়ে ক্যাশ কাউন্টারের পাশে রাখা সোনার স্টক বক্সটি কৌশলে চুরি করে নিয়ে যায়।

ঘটনার পরের দিন মেট্রোপলিটন কোতয়ালী থানায় অজ্ঞাতদের আসামি করে দোকানের মালিক একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর নগরীর বিভিন্ন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে দীর্ঘ ৪ মাস পর সংঘবদ্ধ নারী চোরচক্রের ওই ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অভিযান পরিচালনায় মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অশোক কুমার চৌহানের নেতৃত্বে এসআই প্রণয় কৃষ্ণ, এসআই মমিনুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্য।

এ বিষয়ে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অশোক কুমার চৌহান বলেন, সংঘবদ্ধ প্রতারক ও চোর চক্রের সদস্যরা অজ্ঞ ছিলেন। নগরীর বিভিন্ন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে দীর্ঘ ৪ মাস পর সংঘবদ্ধ নারী চোরচক্রের ওই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার নারীদের নিয়ে রংপুরের উদ্দেশে রওয়ানা হয়েছি। চুরি করা স্বর্ণ তারা বিভিন্ন স্থানে বিক্রি করেছে। সেই বিক্রি করা ১০০ ভরি স্বর্ণ উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ