শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৫৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় ইং ২৮/০৭/২০২৫খ্রিঃ তারিখ বিকেল ১৬.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন খলসী সাকিনস্থ মেসার্স মৌসুমী ফিলিং ষ্টেশনের সামনে দিনাজপুর হইতে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে ধৃত আসামীর দেহ তল্লাশী করে তার সাথে থাকা ০১(এক)টি ট্রাভেল ব্যাগের ভিতর রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৮০ বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ ফজলুর রহমান (৪৫), পিতা-আব্দুল বাছেদ, মাতা-মৃত খতেজা খাতুন, সাং-আকরগ্রাম, থানা-বিরল, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ইং ২৮/০৭/২০২৫ তারিখ আনুমানিক রাত ২১.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন রোড নং-৩, মায়াময়ী সড়ক কামাল কাচনা এর জনৈক আমিনুল ইসলামের বসতবাড়ীর সামনে অভিযান পরিচালনা করে ধৃত আসমীদ্বয়ের সঙ্গে থাকা দুইটি ব্যাগের মধ্যে হতে ১৭৭ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ মারুফ হোসেন (৩০), পিতা-আব্দুল জব্বার, সাং-নিউ জুম্মাপাড়া, হাজির খামার, ডাকঘরঃ রংপুর সদর, থানা কোতয়ালী, আরপিএমপি, রংপুর এবং ২। মোছাঃ রেহেনা বেগম (৪০), স্বামী-আব্দুর রহিম, পিতা মোচিম মন্ডল, সাং-মন্ডলপাড়া, ডাকঘর+পৌরসভা-দুপচাচিয়া, থানা-দুপচাচিয়া, জেলা-বগুড়াদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানা যায়, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত সংশ্লিষ্ট আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ