শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

রাণীশংকৈলে আ.লীগের ৪ জন গ্রেফতার ; ওসি’র বিরুদ্ধে বিএনপি-জামায়াতের অভিযোগ

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার ধর্মগড় ইউনিয়নের ৯ নংওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক  খলিলুর রহমান (৫০) একই ইউনিয়নের আওয়ামীলীগ কর্মী জিয়াউর রহমান (৪০)। এছাড়াও বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে আওয়ামীলীগ নেতা হামিদুর রহমান (৬০) এবং তাঁর ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতা সারোয়ার লিয়ন (৩২) কে সন্ত্রাস ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে জামায়াতে ইসলামী’র উপজেলা সেক্রেটারী রজব আলী অভিযোগ করে বলেন, আ’লীগের নামে ওসি আমাদের দলীয় নেতা কর্মিদের গ্রেফতার করেছে। ভরনিয়া সম্পদবাড়ী এলাকার এনামুল হকের পুত্র নেনারুল আমাদের দলীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগী সদস্য অথচ ওসি তাকে আ’লীগ দেখিয়ে গ্রেফতার করেছে। অপরদিকে পীরগঞ্জ যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে হামিদুর রহমান কে ছেড়ে দিতে অনুরোধ করেন। ওসি তার কথায় কোন কর্ণপাত না করলে ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন হামিদুর তোমার বাবা কোথায় আওয়ামীলীগ করেছে তুমি দেখাও।এসময় ওসি সহ পুলিশের সকল কর্মকর্তারা অবাক হয়ে তাকিয়ে ছিলেন।

এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, “গ্রেপ্তার হওয়া সবাই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এ মামলার প্রেক্ষিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ