শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

রাজধানীতে ভোররাতে ধারালো অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
ভোররাতে মোহাম্মদপুরে ধারালো সামুরাই হাতে কিশোর গ্যাংয়ের মহড়া

রাজধানীর মোহাম্মদপুরে আবারও ধারালো সামুরাই হাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের মহড়া দিতে দেখা গেছে। সোমবার (১১ আগস্ট) ভোর ৪টা ও সকাল ৬টায় দুই দফায় ধারালো অস্ত্র হাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় মহড়া দিতে দেখা যায় তাদের।

এ ঘটনার দু’টি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ভিডিওতে কিশোর গ্যাংয়ের দু’টি গ্রুপের সদস্যদের হাতে ধারালো সামুরাইয়ের পাশাপাশি এক পক্ষকে অপর পক্ষের দিকে ইট-পাটকেল ছুড়ে মারতেও দেখা যায়।

দু’দিন আগেই (৯ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে ভিডিওতে দেখা যাওয়া সামুরাইয়ের মতো দেখতে সামুরাইসহ ১১শ’র বেশি ধারালো অস্ত্র উদ্ধার করে মোহাম্মদপুর সেনাবাহিনী। এরমধ্যেই সোমবার মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের ধারালো অস্ত্র হাতে এমন মহড়া দিতে দেখা গেল।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে এই সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ