শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আ. লীগের ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঝটিকা মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪টি ককটেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তার ধারাবাহিকতায় রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঝটিকা মিছিল ও অপতৎপরতাকারীদের পেছনে দেশ-বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে। এসময় রাজধানীর হোটেল, ছাত্রবাস ও ফ্লাটে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী থাকলে, নগরবাসীর প্রতি পুলিশকে জানানোর আহ্বান করেন পুলিশের এ কর্মকর্তা। এসময় তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ