শিরোনাম
রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে … রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি আবদুল বাছির বেরোবিতে শতাধিক গাছ কর্তনে প্রতিবাদ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রংপুরে পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

রবিবার থেকে জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে সাইট বন্ধ করে দেবে সরকার

ডেস্ক রিপোর্ট / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

রবিবার (১৯ অক্টোবর) থেকে যদি কোনো সংবাদপত্র (এর অনলাইন সংস্করণসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয়, তবে বিনা নোটিশে সংশ্লিষ্ট সাইট ব্লক করে দেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং এবং পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট প্রচারের প্রবণতা বেড়েছে।

এসব কার্যক্রম সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থী ও দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে সরকার।

এ ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট পক্ষকে আগেও একাধিক প্রজ্ঞাপন ও প্রেস রিলিজের মাধ্যমে সতর্ক করেছে সরকার। তবুও কিছু গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে জুয়া বা বেটিং সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার অব্যাহত থাকায় এবার কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা এসেছে।

সরকারি সতর্কতার পর ইতোমধ্যে ক্রিকইনফো, জনকণ্ঠ, ঢাকা পোস্টসহ বেশ কয়েকটি অনলাইন মাধ্যম ও পত্রিকা তাদের গুগল অ্যাডসেন্স ও বিজ্ঞাপন নীতি পরিবর্তন করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

এ বিষয়ে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে কাজ করছে।

সরকার আশা করছে, সব গণমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও বিজ্ঞাপন সংস্থা এ নির্দেশনা মেনে দেশের সাইবার পরিবেশকে নিরাপদ রাখতে সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ