শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

রংপুর ২ আসনে এ টি এম আজহারুলকে জামায়াতের প্রার্থী ঘোষণা

ডেস্ক রিপোর্ট / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

সদ্য কারামুক্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে রংপুর-২ (বদরগঞ্জ – তারাগঞ্জ) আসনে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ জুন) রংপুরের তারাগঞ্জে এক সমাবেশ থেকে প্রার্থীতা ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম।

এ সময় জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, যারা বলেছিল অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না, তারাই আজ পালিয়েছে। তাদের ঠিকানা অন্যখানে, একটু শব্দ হলেই তারা সেখানে পালিয়ে যায়। যাদের ঠিকানা অন্যখানে তাদের দিয়ে দেশ ও দেশের মানুষের কোনো উপকার সম্ভব নয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রংপুরের তারাগঞ্জে জামায়াতে ইসলামীর শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ টি এম আজহার এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত বছরে আওয়ামী লীগের জুলুম অত্যাচারে শুধু জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত হয়নি, যারাই মতের বিপক্ষে গেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। জামায়াতে ইসলামের নেতারা মৃত্যুকে আলিঙ্গন করেও এদেশ ছেড়ে পালায়নি। যারা জুলুম নির্যাতন চালিয়েছে তারাই পালিয়েছে।

জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ টি এম আজহার বলেন, আবু সাঈদদের মত দেশ প্রেমিক দরকার। যার আত্মত্যাগ দেশ আজ আধিপত্য শক্তির হাত থেকে মুক্ত ও স্বাধীন।

সুপ্রিম কোর্টের ৭ বিচারপতিকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিচারকরা নিরপেক্ষ হলেই দেশে ন্যায় বিচার সম্ভব। এ সময় রংপুর ২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে সবার কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি।

রংপুর জেলা জামায়াত জানায়, প্রায় ১৪ বছর পর নিজ এলাকায় আসলেন এ টি এম আজহারুল ইসলাম। দুই দিনের সফরে তারাগঞ্জ ও বদরগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত দুটি শুকরিয়া সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেয়া শেষে শুক্রবার ঢাকার ফেরার কথা রয়েছে তার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ