শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

রংপুর নগরীর দর্শনা মোড়-সংলগ্ন শুঁটকি আড়ত এলাকা থেকে ১০টি বন্দুক ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৬৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

রংপুর মহানগরী থেকে ১০টি একনলা বন্ধুক এবং ৩৬টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর তাজহাট থানাধীন দর্শনা মোড়-সংলগ্ন শুঁটকি আড়ত এলাকায় পুলিশ-সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিডিয়া ফোকাল পয়েন্ট ও উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে শুঁটকি আড়ত-সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে প্রায় ১০০ গজ দক্ষিণে সীমানা প্রাচীর ঘেরা একটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। পরে, বস্তা দুটি তল্লাশি করে ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলের বাউন্ডারি ঘেরা একটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তায় তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির জব্দ তালিকা তাজহাট থানায় জিডি মিলে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, অস্ত্রগুলো কোথা থেকে এসেছে, কারা সেখানে ফেলে রেখে গেছে আর কী উদ্দেশ্যে সেগুলো সেখানে রাখা হয়েছে তা উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলমান। জব্দকৃত এসব একনলা বন্দুক ব্যাংক ও বীমাগুলোতে নিরাপত্তা প্রহরীরা ব্যবহার করে থাকেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ