শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

রংপুর জেলা পুলিশের ৭ থানার ওসিকে বদলি

রংপুর অফিস / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

রংপুর জেলা পুলিশের সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত ডিআইজি শাহাজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদকে রংপুর রেঞ্জ (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) ঠাকুরগাওঁয়ে, তারাগঞ্জ থানার ওসি ছিদ্দিকুল ইসলাম ও বদরগঞ্জ থানার ওসি আবু হাসান কবির এবং গঙ্গাচড়া থানার ওসি মাসুমুর রহমানকে সিআইডিতে, পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকারকে এপিবিএনে, মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদকে এন্টি টেররিজম ইউনিট, পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলামকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সারাদেশে প্রশাসনের বিভিন্ন বিভাগে বদলি শুরু হয়। রংপুরের বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার জেলা প্রশাসক, পুলিশ সুপারদের বদলি ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর এবার রংপুরের ৭ থানার ওসিকে বদলি করা হলো। তবে পুলিশ প্রশাসনের মতে এসব বদলি স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ