দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধস। এবার বোর্ডের অধীনে ৪৩টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। মোট ৬৬৬টি কলেজের মধ্যে এই ৪৩টি প্রতিষ্ঠান শূন্য পাস করেছে। গত বছর শূন্য পাসের কলেজের সংখ্যা ছিল ২০টি। অর্থাৎ এবার সেই সংখ্যা বেড়েছে আরও ২৩টি কলেজে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ৪৩টি কলেজ থেকে ১৮২ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। এর মধ্যে নীলফামারী জেলার ১০টি কলেজের ৪০ জন, কুড়িগ্রামের ৯টি কলেজের ৫৪ জন, ঠাকুরগাঁওয়ের ৬ কলেজের ২৫ জন, লালমনিরহাটে ৫ কলেজের ১৪ জন, রংপুরের ৪ কলেজের ১৫ জন, দিনাজপুরের ৪ কলেজের ১৭ জন, পঞ্চগড়ের ৩ কলেজের ১১ জন ও গাইবান্ধা জেলার ২ কলেজের ৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
রংপুর জেলার কলেজ গুলো হলো: মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯ জন, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর হাই স্কুল ও কলেজের ৪ জন, পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল ও কলেজের ১ জন, গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজের ১ জন