শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

রংপুর ইন্টার্ন ডক্টরস সোসাইটি নির্বাচনে বিতর্ক: ভোটার তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ সদস্য

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৭০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটির (IDS) আসন্ন নির্বাচন ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রকাশিত ১৬৭ জন ভোটারের তালিকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের (BCL) ১৩ জন সদস্যের নাম সরাসরি পদপ্রান্তে রয়েছে।

এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ সংগঠনের গঠনতন্ত্রে ছাত্রলীগের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও ভোটার হিসেবে তাদের অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট বিধান নেই।

আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিতব্য IDS নির্বাচনে যে সকল ছাত্রলীগের পদপ্রান্ত সদস্যের নাম ভোটার তালিকায় রয়েছে তারা হলেন: উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: দ্বাহাক তালুকদার, উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক: নাজমুল হাসান হৃদয়, উপ পাঠাগার বিষয়ক সম্পাদক: আল ইমরান, অর্থ বিষয়ক সম্পাদক: তৌফিক জামান, উপ-অর্থ বিষয়ক সম্পাদক: মো: ফিরোজ খান, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক: আশিস মন্ডল, উপ-ক্রীড়া সম্পাদক: আমানউল্লাহ পলক, উপ-আপ্যায়ন ও উন্নয়ন বিষয়ক সম্পাদক: অর্ণব চক্রবর্তী, সহ-সম্পাদক: আরিফুর ইসলাম রাহুল, ইভান আহম্মেদ সদস্য: মুরাদ মবিন নিবিড়, ফয়সাল আহমেদ রনি, জয় মন্ডল।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ডা. মেহেদী হাসান সিয়াম বলেন, আমাদের প্রিভিয়াস কমিটি একটা গঠনতন্ত্র করে দিয়েছে। ওখানে একটা নিয়ম আছে যে ছাত্রলীগের সাথে প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে যারা জড়িত তারা প্রার্থী হতে পারবে না। মানে কোনো একটা পদে দাঁড়াইতে পারবে না কিন্তু ভোটার হতে পারবে না। এরকম কোনো কিছু গঠনতন্ত্রে লেখা নেই।

তিনি আরও বলেন, কলেজ কর্তৃপক্ষ বা হাসপাতালের পরিচালক সহ প্রশাসনিক কোনো পক্ষও এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, যে কারণে তারা এটি এড়িয়ে গেছেন।

ডা. সিয়াম আরও জানান যে, তারা গঠনতন্ত্র অনুযায়ী কাজ করছেন এবং অনেকেই দাবি করেছেন যে এই সদস্যদের যেন ভোটের তালিকা থেকে বাদ দেওয়া না হয়। এটা ওদের ব্যাচ ডিসিশন। ওদের ব্যাচের মাঝখানে কারো এরকম কোন অভিযোগ নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ