শিরোনাম
ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

রংপুর আদালত চত্বরকে ‘ধুমপান মুক্ত’ ঘোষণা

ডেস্ক রিপোর্ট / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

রংপুর আদালত চত্বরকে ‘ধুমপান মুক্ত’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ, ধুমপান ও মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠানে এ ঘোষণা দেন সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির।

এ নিয়ে প্রচারণার পাশাপাশি আগামী সপ্তাহ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা করার কথা জানান তিনি।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহানগর দায়রা জজ মশিউর রহমান খান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারিখ হোসেন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিব, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের (মাপা) প্রধান নির্বাহী অ্যাডভোকেট এএএম মুনীর চৌধুরী।

বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধে সব নাগরিককে সচেতন হতে হবে। বিশেষ করে প্লাস্টিকের মাধ্যমে আমাদের পরিবেশ ও প্রাণিকূল বিপন্ন হতে চলেছে। তাদের রক্ষায় প্লাস্টিকের ব্যবহার শুন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি উৎপাদন বন্ধে অভিযান করতে হবে। এ ছাড়া ধূমপান ও মাদকের বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

মাপা, আরডিআরএস ও বাংলাদেশ মহিলা পরিষদ এই ক্যাম্পেইনের আয়োজন করে। এতে বিচারকৃবন্দ, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এ সময় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এরপর আদালতের পুকুর পাড়ে ফলদ গাছের চারা রোপণ করেন ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ