শিরোনাম
রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

রংপুরে হত্যা মামলায় আইনজীবী আব্দুল হক প্রামানিককে কারাগারে প্রেরণ

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী হওয়া হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামানিককে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (১৩ জুলাই) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মশিউর রহমান খান জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে আওয়ামী আইনজীবী পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল হক প্রামানিক ৩টি হত্যা ও ১টি হত্যাচেষ্টা মামলায় মহামান্য হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করেন।

আদালত সূত্রে জানা যায়, মো. আব্দুল হক প্রামানিক বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী হওয়া ৩ টি হত্যা ও ১টি হত্যাচেষ্টা মামলার আসামি। তিনি কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলা, স্বর্ণ শিল্পী মুসলিম হত্যা মামলা ও সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামি। এছাড়াও তিনি মমদেল হত্যাচেষ্টা মামলার আসামি।

হাইকোর্টের আদেশে আব্দুল হক প্রামানিক আজ দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী হিসেবে আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ জন জামিন আবেদনে শুনানি করেন।

শুনানি শেষে কে, জি আর নং- ৩৯৭/২৪ (কোতয়ালী), ও জি আর নং- ৪৪৭/২৪ (কোতয়ালী), মূলে ০২ (দুই) টি মামলায় জামিন মঞ্জুর করেন। এবং অপর দুইটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে সি ডাব্লু মূলে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণের নির্দেশ প্রদান করেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ