শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

রংপুরে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা, গভীর উদ্বেগ

ডেস্ক রিপোর্ট / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

রংপুরে বৈষম্যবিরোধী ও জাতীয় পার্টির ধাওয়া-পাল্টাধাওয়ার সময় সরাসরি সংবাদ পরিবেশনে দায়িত্বরত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা ও মোবাইল কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ মে) রাতে বিবৃতি দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

অতর্কিত হামলার শিকার সাংবাদিকরা হলেন— রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক দেশ নিউজ বিডি২৪-এর নিজস্ব প্রতিবেদক আতিক হাসান, আহ্বায়ক কমিটির সদস্য ও কালের কণ্ঠ ডিজিটালের রংপুর প্রতিনিধি খুশবু হাসান রনি এবং সদস্য ডিআরবি নিউজের স্টাফ রিপোর্টার ইব্রাহিম খলিলুল্লাহ।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা ও মোবাইল কেড়ে নেওয়ার এই বর্বরোচিত ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদকর্মীদের নিরাপত্তা এবং মুক্তচিন্তার ওপর সরাসরি আঘাত।

যারা সত্য তুলে ধরার দায়িত্ব পালন করেন, তাদের ওপর এমন আক্রমণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জাজনক এবং উদ্বেগজনক।

রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবি করছে। একই সঙ্গে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে

বিবৃতিতে আরো বলা হয়, আমরা বিশ্বাস করি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করে গণতন্ত্র ও সুশাসনের কথা বলা শুধুই প্রতারণা ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ