শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

রংপুরে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ, নিধন হলো সব মাছ, ক্ষতির পরিমাণ প্রায় ৫৭ হাজার টাকা।

স্টাফ রিপোর্টার, রংপুর / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক মৎস্যচাষীর পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত চাষী মোঃ মোসলেম মোল্লা এ বিষয়ে প্রতিবেশী তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতের কোনো এক সময়। পরদিন বুধবার (১৩ আগস্ট) সকালে মৎস্যচাষী মোসলেম মোল্লা প্রতিদিনের মতো মাছের খাবার দিতে গিয়ে দেখতে পান, পুকুরের মাছগুলো পানিতে ভেসে উঠেছে এবং পুকুরের পানি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। দুপুরের মধ্যেই পুকুরের প্রায় অনেক মাছ মরে ভেসে ওঠে। এতে প্রায় ৫৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

মোসলেম মোল্লা জানান, প্রায় আট মাস আগে তিনি তার বাড়ির পাশে একটি পুকুরে বিভিন্ন জাতের প্রায় পাঁচ মণ মাছের পোনা ছাড়েন। পরিকল্পনা ছিল মাছগুলো শিগগিরই বিক্রি করে পরিবারের আর্থিক সঙ্কট দূর করবেন। তবে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মুন্নু মিয়া (৬০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫৩), ও মেয়ে মনিষা আক্তার (২৫)-এর সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে সেই বিরোধ ভয়াবহ আকার ধারণ করে।

মোসলেম মোল্লার আরোও জানান , ঘটনার আগের দিন (১২ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে তার স্ত্রী মোছাঃ শিউলি বেগম পুকুরপাড়ে অবস্থানকালে অভিযুক্তদের মুখে বিভিন্ন হুমকিমূলক কথা শুনতে পান। তারা তখন পুকুরের মাছ মেরে ফেলার হুমকিও দেয়। পরদিন সকালেই বিষক্রিয়ায় মাছ মারা যাওয়ায় তিনি মনে করছেন এটি পূর্বপরিকল্পিত হামলা।

এজাহারে মোসলেম মোল্লা উল্লেখ করেন,

আমাদের দীর্ঘদিনের জমি বিরোধের জের ধরেই তারা এ কাজ করেছে। কিছুদিন আগেও আমাকে নারী নির্যাতন ও মিথ্যা মামলার ভয় দেখানো হয়েছিল। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মুন্নু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, এই কাজ আমরা করিনি। আমাদের বাড়ি পুকুরের পাশে হলেও, কে করেছে তা জানি না। তদন্ত করে দেখুন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোসলেম মোল্লা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর দুর্গাপুর গ্রামে চরম উত্তেজনা দেখা দিয়েছে। অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘কঠিন হৃদয়হীনতা’ বলে অভিহিত করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সমস্যা সমাধানে প্রশাসনের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এ বিষয় নিয়ে মানবাধিকার সংস্থা এবং মানবাধিকার প্রেসক্লাব এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড কেবল ব্যক্তিগত ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিবেশ ও সমাজের শান্তির জন্যও হুমকিস্বরূপ। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বিশেষজ্ঞদের মতে, জমি বা সম্পত্তি নিয়ে দীর্ঘমেয়াদি বিরোধের দ্রুত ও সুষ্ঠু সমাধান না হলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারা মনে করেন, স্থানীয় প্রশাসন এবং কমিউনিটির মধ্যে কার্যকর মিডিয়েশন (মধ্যস্থতা) প্রক্রিয়া চালু করা জরুরি, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ