শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

রংপুরে মানিক হত্যা মামলায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

স্থানীয় রিপোর্ট / ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অটোরিকশা চালক মানিক হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ ৫ নেতাকর্মীকে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ জুন) বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলি তাজহাট) আদালত, রংপুরের বিচারক আর.কিউ.এম জুলকার নাইনের আদেশ প্রদান করেন। এর আগে গ্রেফতারের জন্য আদালতে আবেদন করেন মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম সরদার।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, তাজহাট থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জিলানী, মহানগর ছাত্রলীগের সাবেক কোশাধ্যক্ষ ও যুবলীগ নেতা শামীম হাসান ছোটন, রসিকের সাবেক কাউন্সিলর হারুন অর রশীদ, বেরোবির প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেল। উল্লিখিত ৫ জনই অন্য মামলায় রংপুর কারাগারে আছেন।

উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানের সময় গত ১৮ জুলাই রংপুর নগরীর মর্ডান মোড়ে গুলিতে নিহত অটোচালক মানিক নিহত হন। এ ঘটনায় পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক দুই মন্ত্রী, তিন সাবেক এমপি, ৭ পুলিশ কর্মকর্তা, ৩ কাউন্সিলর জেলা ও মহানগর আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ ১১৯ জনের নামে হত্যা মামলা করেন নিহতের তার মা নুরজাহান বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ