শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

রংপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

ডেস্ক রিপোর্ট / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

রংপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিক মাহমুদ উৎস (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার ( ৮ জুন) বিকেল সাড়ে ৫টায় রংপুরের তারাগঞ্জের খিয়ার জুম্মা ভাটার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে রংপুর থেকে সৈয়দপুর যাচ্ছিলেন তারিক মাহমুদ উৎস। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ওপর খিয়ার জুম্মা বাজার সংলগ্ন নেংটিছিড়া ব্রিজের সামনে বিপরীত দিক থেকে আসা লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তারিক মাহমুদ উৎস মারা যান। এছাড়া গুরুতর আহত হন অপর মোটরসাইকেল যাত্রী। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তারাগঞ্জের হাইওয়ে থানার ওসি মোস্তাফিজ রহমান বলেন, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিক মাহমুদ উৎস নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ