শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

রংপুরে ফুল সংগ্রহে গিয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি

ডেস্ক নিউজ / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

 

এখনও কেউ গ্রেফতার হয়নি রংপুরে ফুল সংগ্রহ করতে যাওয়া স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায়। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলার রথিয়া গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।

জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটি মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামের এক দিনমজুরের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। রাত আটটার দিকে শিশুটিকে রংপুরের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত জব্দের কথা জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রহুল আমিনের পরিবারের সবাই ঢাকায় থাকেন। গতকাল সকাল সাড়ে ছয়টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্কুলের শহীদ বেদিতে ফুল দেয়ার জন্য ওই ব্যক্তির বাড়িতে ফুল আনতে গিয়েছিল শিশুটি। তখন রুহুল আমিন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনাটি জানায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শহীদ মিনারে ফুল দেয়ার উদ্দেশে এলাকার সার্ভেয়ার রুহুল আমিনের বাড়ির বাগানে ফুল সংগ্রহ করতে যায় এক শিশু শিক্ষার্থী। এসময় তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়।

এ ঘটনায় বাড়ির মালিক সার্ভেয়ার রুহুল আমিনকে আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। আসামিকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ