শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

রংপুরে পিস্তল ম্যাগাজিনসহ দেশীয় অস্ত্র উদ্ধার

রংপুর প্রতিনিধি / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

 

রংপুরের গঙ্গাচড়ায় যৌথ বাহিনীর অভিযানে কবরস্থান থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আরাজিনিয়ামত মৌলবীবাজার এলাকায় রংপুর-গঙ্গাচড়া সড়ক সংলগ্ন একটি পাকা কবরস্থান থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ বেঙ্গল অধিনায়ক লে. কর্নেল মাসুদের নেতৃত্বে গঙ্গাচড়া মডেল থানা পুলিশসহ উপজেলার আরাজীনিয়ামত মৌলবীবাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এতে একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি রামদা, ১টি ছুরি ও ১টি কালো রংয়ের ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ২টি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্রগুলো থানা হেফাজতে রয়েছে। এ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ