শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

রংপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

রিপোটারের নাম / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

দ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফারুক হোসেন শাহ (৫৪) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই শিক্ষক রংপুর হারাগাছ থানার বধুকমলা গ্রামের মৃত বদির উদ্দিন শাহের ছেলে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর ইসলাম সোহেল।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রংপুর নগরীর বধুকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ের ফাঁকা শ্রেণি কক্ষে ডেকে নিয়ে যৌন চাহিদা পূরণের জন্য নানান কৌশল অবলম্বন করেন অভিযুক্ত শিক্ষক। পরে বিষয়টি জানাজানি হলে বিক্ষোভে ফেটে পরেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ ঘটনায় ভুক্তভোগীর মা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারি হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ বিষয় হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর ইসলাম সোহেল বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এর পরপরেই অভিযুক্ত শিক্ষককে রাতেই গ্রেফতার করা হয়। আজকে সকালে অভিযুক্তকে কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ