শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

রংপুরে নকলসহ ধরা পড়ে শিক্ষকের কারাবাস, মুক্তির পর সেই শিক্ষককে ফুলের মালা পড়ালো পরীক্ষার্থীরা!

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

রংপুরের বদরগঞ্জে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের ১২৬ সেট উত্তরপত্র (নকল) সরবরাহ করতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন প্রভাষক শাফিকুল ইসলাম (৪২)। গত বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই দিন তাঁর বিরুদ্ধে মামলা হয়।

পরদিন শুক্রবার তাঁকে বদরগঞ্জ থানা-পুলিশ রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। পরে আদালত থেকে বের হওয়ার সময়ে পরীক্ষার্থীরা তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয়। এমন ছবি ফেসবুকে ভাইরাল হলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলার চারজন শিক্ষক বলেন, ‘একজন নকলবাজ শিক্ষককে হাতেনাতে ধরল গোয়েন্দা পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হলো। আদালত জামিন দিলে ওই পরীক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। এতে ওই প্রভাষককে আগামীতে নকল সরবরাহে আরও উৎসাহিত করা হলো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ