শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

রংপুরে দুই ছিনতাইকারীসহ গ্রেফতার ১১

ডেস্ক নিউজ / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শুরু হয়েছে ‘অপারেশন কম্বাইন্ড পেট্রোল’। এই অপারেশনের অংশ হিসেবে রংপুর মহানগর তাজহাট থানা এলাকা থেকে রাতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। এছাড়াও ডেভিল হান্ট অপারেশন ও নিয়মিত অপারেশনে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার ২ ছিনতাইকারীরা হলেন— নগরীর বাবুপাড়া সাজাপুর এলাকার মোহাম্মদ নান্নু মিয়ার ছেলে চান মিয়া (২২) ও আনসারী মোড় নোঙ্গরখানা এলাকার বাদশা মিয়ার ছেলে মাহিম (২০)।

এদিকে, রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা এবং চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধকল্পে রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করা হয়। এসময় সন্দেহভাজন হলে বাইকার ও অন্যান্য গভীর রাতে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, অপারেশন ডেভিল হান্টের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘অপারেশন কম্বাইন্ড পেট্রোল’ এর আওতায় সারারাত চেকপোস্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নগরীর অলি-গলি টহল জোরদার করা হয়েছে। এছাড়াও বাইক পেট্রোল, ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল পরিচালনা করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী মামলা ছাড়াও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ