শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

রংপুরে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ

ডেস্ক নিউজ / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও গাছের চারা রোপন করছেন হারাগাছ সরকারি কলেজ ছাত্রদল।

আজ বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে হারাগাছ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করেন। রংপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব আফতাবুজ্জমান সুজনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদেলর সহ সভাপতি এমএম মুসা। এসময় কলেজের সভাপতি রেজাউল করিম রেজা, শিক্ষক ইয়ামিন আলী, জেলা ছাত্রদেলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন আকাশ, মোহাম্মদ আকাশ, সদস্য রায়হান কবির তুর্জ, ফজলে রাব্বি, হারাগাছ পৌর ছাত্রদলের আহ্বায়ক মেহেদী ফয়সাল ফরিদ, যুগ্ম আহবায়ক বাঁধন, গালিভ, সদস্য নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হচ্ছে। তাদের কাছে দলের আদর্শ তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে তৃণমূল থেকে ছাত্রদল আরও শক্তিশালী হবে।

আরও বলেন, ছাত্রদল আগামীর বাংলাদেশ বিনির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রদলের কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে ছাড় দেয়া হবে না। অনৈতিক কাজ করলে পুলিশের কাছে তুলে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ