শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

রংপুরে চুরি যাওয়া মোটরসাইকেলসহ আটক ৫

স্থানীয় রিপোর্ট / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

রংপুরের পীরগাছায় পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া তিনটি মোটরসাইকেলসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী।

আটকরা হলেন- পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার আব্দুল মোন্নাফ (৩৪), হাসেম আলী (৩৫), গাইবান্ধার সাদুল্লাপুরের মামুন মিয়া (৩০), বাদশা মিয়া (৩০) ও শহিদুল ইসলাম (৩০)।

পুলিশ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার ও পাঁচজনকে আটক করা হয়।

আটকরা সংঘবদ্ধ একটি চক্রের সদস্য। তারা চুরি যাওয়া মোটরসাইকেল সংগ্রহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, উদ্ধার করা তিনটি মোটরসাইকেলসহ বর্তমানে থানায় মোট পাঁচটি মোটরসাইকেল হেফাজতে রয়েছে। প্রকৃত মালিকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ