শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

রংপুরে আলুর পরিবর্তে হিমাগারে মিষ্টি দই ঘি মজুদ; জরিমানা গুনতে হলো পুষ্টিকে!

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

রংপুরে আলুর পরিবর্তে হিমাগারে মিষ্টি দই ঘি মজুদ রাখার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার (৪ জুন) রাতে নগরীর ময়না কুটি অ্যাগ্রো কোল্ড ষ্টোরেজ লিমিটেডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।

কোলেস্টেরল এক কর্মকর্তা ডিআরবি’কে বলে, এখানে পুষ্টি কোম্পানির ঈদে চাহিদা বেশির কারণেই আমাদের কোল্ড স্টোরেজে মিষ্টি মজুদ করেছিল। ওনাদের অনুরোধে আমরা কিছু মিষ্টি রেখেছিলাম। যদিও মিষ্টি রাখার কোনো নিয়ম নেই। এটা আমাদের ভুল হয়েছে।

এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোয়ার্দার আসিফ ইকবাল বলেন, তথ্য পেয়ে এখানে এসে দেখলাম আলুর পরিবর্তে মিষ্টি মজুদ করে রেখেছে হিমাগার কর্তৃপক্ষ। তারা আলুর পরিবর্তে মিষ্টি রাখতে পারেন না। এজন্য দুই পক্ষকে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আলুর পরিবর্তে মিষ্টি রাখার বিষয়টি এক ধরনের প্রতারণা। উদ্ধারকৃত দই ও মিষ্টি গুলো ধ্বংস করা হয়েছে। শিক্ষামূলক জরিমানা করা হয়েছে। এমন ঘটনা পরবর্তী ঘটলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, ঈদকে সামনে রেখে লম্বা সময়ের জন্য কোল্ড স্টোরেজে আলুর পরিবর্তে মিষ্টি মজুদ করে রেখেছে। সময় সুযোগ করে তারা সেগুলো ঈদের আগে ও ঈদের পরে বাজারে পাঠাবে। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমন ক্ষতিকর ঘটনা রোধে আমরা সবসময় তৎপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ