শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

রংপুরে আন্তঃজেলা মলম সিন্ডিকেটের মূল হোতাসহ গ্রেফতার ১১

ডেস্ক রিপোর্ট / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

রংপুরে আন্তঃজেলা মলম সিন্ডিকেটের মূল হোতা ইমরান খানসহ ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব- ১৩। টার্গেট অনুযায়ী আজ দিনাজপুরের আমরুল বাড়ি গরুরহাটে তাদের অপারেশনের কথা ছিল।

শুক্রবার (৩০ মে) দুপুরে র‍্যাব-১৩ রংপুরের সদরদফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানান লে: কর্নেল মো. জয়নুল আবেদীন।

গ্রেফতার হওয়া অজ্ঞান পার্টির সিন্ডিকেট প্রধান ইমরান খানের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গার পাড়া গ্রামে। এছাড়াও গ্রেফতার করা হয় রাজবাড়ির পাংশার বাগদুলি গ্রোমের আব্দুল সাদেক সেখ, টাঙ্গাইলের ঘাটাইলের আথাইল শিমুল এলাকার আ. লতিফ, সিরাজগঞ্জের এনায়েতপুরের বারপুর গ্রামের মো. খসরু আহমেদ, গাইবান্ধার সদরের উত্তর ঘঘোয়ার জয়নাল আবেদিন, মুন্সিগঞ্জের সিরাজদিখানের চর বিশ্বনাথের মহিবুল, শ্রী নগরের কামারখোলা গ্রামের রিপন ও টঙ্গিবাড়ির পুরবা এলাকার চান শরীফ ব্যাপারি, মানিকগঞ্জের দৌলতপুরের সমেতপুর গ্রামের মো. আ. সালাম, জামালপুরের বকশিগঞ্জের খাসিরপাড়ার মো. আজাহার উদ্দিন এবং কুষ্টিয়া সদরের হরিপুর নদীরকূল ফুলতলার রেজাউল ইসলামকে।

ব্রিফিংয়ে জানানো হয়, ভোরে মহানগরীর তিনটি হোটেলে অভিযান চালিয়ে মলম সিন্ডিকেটের এ সকল সদস্যকে গ্রেফতার করা হয়েছে । এসময় জব্দ করা হয় বিভিন্ন কোম্পানীর অনেকগুলো চেতনানাশক ওষুধ ও বিভিন্ন সাইজের চেতনানাশক হালুয়া।

র‍্যাব জানায়, ঈদকে সামনে রেখে তারা উত্তরাঞ্চলে সক্রিয় হয়ে রংপুরসহ বড় শহরগুলোতে অবস্থান নিয়েছে। এ অঞ্চলের পশুর হাটগুলোতে মানুষজনকে কৌশলে অজ্ঞান করে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন থানার একাধিক মামলার আসামি বলেও জানানো হয় ব্রিফিংয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ