শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

রংপুরে অটো চালক মানিক হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেতা মিঠুন

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৬৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত অটোচালক মানিক মিয়া হত্যা মামলায় এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা মিঠুন চৌধুরীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নগরীর হরিরামপুর নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। মিঠুন চৌধুরী দর্শনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর ১৮ জুলাই রংপুর মহানগরীর মডার্ন মোড় এলাকায় পুলিশ ও আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে নিহত হন অটো চালক মানিক মিয়া।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত মানিক মিয়ার মা নুরজাহান বেগম হত্যামামলা দায়ের করেন। ওই মামলায় ৫৭ নম্বর এজাহার নামীয় আসামি মিঠুন চৌধুরী। গত ৫ আগস্ট বিগত সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন তিনি। এ সময়, জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ