শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

রংপুরের সিভিল সার্জনকে ‘মবের’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান আহমেদের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

রংপুরের সিভিল সার্জন শাহিন সুলতানাকে ‘মবের’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আহমেদের বিরুদ্ধে।

আজ রোববার জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সিভিল সার্জন।

তবে ইমরান আহমেদ বলেন, ‘তারাগঞ্জের একটা ইস্যু ছিল। এটা নিয়ে আমি আইনশৃঙ্খলা মিটিংয়ে তুলেছি। আমাদের ছেলেদের ওপর একধরনের অন্যায় হয়েছে। এটা যেন সমাধান করে দেন, এভাবে বলছিলাম ওখানে। আমি বলছি, যদি আমাদের ওপর অন্যায় হয়, তাহলে মবেই ভালো ছিল।’

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রাধারানী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আতাউর রহমান বুকে ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসেন। এ সময় চিকিৎসক সাবরিনা মুসরাত জাহান তাঁকে চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ সময় আতাউর রহমানের ছেলে তাহমিদ সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারাগঞ্জের সমন্বয়ক পরিচয় দিয়ে আরও চার থেকে পাঁচজনসহ চিকিৎসক সাবরিনাকে গালাগাল ও শরীরে আঘাত করেন বলে অভিযোগ করে। এ ঘটনায় তাহমিদসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় মামলা করেছেন ওই চিকিৎসক।

জেলা প্রশাসন সূত্র জানা যায়, আজ সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বেলা ১১টার দিকে শুরু হওয়া এই সভা চলে বেলা দেড়টা পর্যন্ত। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্য, বেলা একটার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের বক্তব্যের আগে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আহমেদ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাবরিনা মুসরাত জাহানের করা একটি মামলার প্রসঙ্গ তুলে ধরেন।

আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত এক সদস্য বলেন, ‘ইমরান আহমেদ সিভিল সার্জনের মাধ্যমে তারাগঞ্জের মামলাটি তুলে দেওয়ার কথা বলছিলেন। এ সময় জেলা প্রশাসক সিভিল সার্জনের মন্তব্য জানতে চান। সিভিল সার্জন তখন বলেন, “কেস (মামলা) বিচারাধীন। বিচারে যা হবে, তা–ই।” তখন ইমরান রেগে গিয়ে বলেন, “সিভিল সার্জন চাইলে কেস উঠতে পারে। মামলা তুলে না নিলে আমরা প্রকাশ্যে মব করব।”

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন শাহিন সুলতানা গণমাধ্যমে বলেন, মবের হুমকি দেওয়ায় তিনি ও তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা–কর্মচারীরা শঙ্কিত।

তবে এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, ‘কেউ কাউকে কোনো হুমকি দেননি। কথা–কাটাকাটি হয়নি। এসব গুজব কেন ছড়াচ্ছে, আমি জানি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ