শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

রংপুরের পীরগাছায় রোদে গাঁজা শুকাতে গিয়ে গাঁজার গাছসহ বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রংপুরের পীরগাছায় ৩০টি গাঁজার গাছসহ হারুন মিয়া (৬৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার ইটাকুমারী ইউপির খামার বড়ভিটা এলাকায় অভিযান চালিয়ে এসব গাছ জব্দ করা হয়।

আটক বৃদ্ধ  ইটাকুমারী বটতলা বাজার এলাকার মৃত আছর আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ইটাকুমারী বটতলা বাজার এলাকার হারুন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বাড়ির উঠানে শুকাতে দেওয়া অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী খামার বড়ভিটা গ্রামের শাহ আলীর (৩৫) জমিতে অভিযান চালিয়ে কলাগাছের বাগান থেকে ৩০টি গাঁজার গাছ জব্দ করা হয়। এ সময় মোট ১১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। ঘটনার পর হারুন মিয়াকে গ্রেপ্তার করা হলেও শাহ আলী পলাতক রয়েছেন।

এ বিষয়ে পীরগাছা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ