শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

রংপুরের গঙ্গাচড়ায় জামায়াতে ইসলামীর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) গংগাচড়া উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গঙ্গাচড়া উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর – ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রায়হান সিরাজী।

মতবিনিময় সভায় মোঃ রায়হান সিরাজী বলেন, “সাংবাদিকতা সমাজের দর্পণ। একটি জাতির অগ্রগতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। রমজান আমাদের শুধু সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয় না, বরং ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানোর শক্তিও জোগায়।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান বলেন, “বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির। এ সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকা রাখা প্রয়োজন।”

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাঁদের অভিমত তুলে ধরেন। তারা বলেন, স্বাধীন ও সৎ সাংবাদিকতাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা শেষে রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ