শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

রংপুরের গঙ্গাচড়ায় অবসরজনিত ৮ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্থানীয় রিপোর্ট / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

বৃহস্পতিবার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিপুর ক্লাস্টারের অবসরজনিত ৩ জন প্রধান শিক্ষক ও ৫ জন সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। মহিপুর ক্লাস্টারের শিক্ষকদের আয়োজনে উপজেলার হাবু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ,উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর সুফিয়া পারভীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিন সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ নাজমুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুল কুমার রায়,মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক শফিকুল ইসলাম,সাংবাদিক মিজানুর রহমান লুলু, বাংলাদেশ শিক্ষক সমিতি গঙ্গাচড়া ও রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষকদের উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ