শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

রংপুরের গংগাচড়ায় শিশুকে হত্যার পর বালি চাপা; র‍্যাবের অভিযানে গ্রেফতার একজন

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা,ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, গত ০৫/০৮/২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকায় শিশু ভিকটিম আব্দুর রহমান @ রোমান (০৮) ও মারুফ (০৬) প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য বাড়ির বাইরে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার খোঁজাখুঁজি করে না পেয়ে নিখোঁজের সংবাদটি মাইকে প্রচার করে। একই তারিখ দুপুর অনুমান ০১.৪০ ঘটিকার সময় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় ঘাঘট নদী সংলগ্ন বালুর পয়েন্ট হতে দুই শিশু ভিকটিম আব্দুর রহমান @ রোমান (০৮) ও মারুফ (০৬) এর মৃতদেহ জখমপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে শিশু ভিকটিম আব্দুর রহমান @ রোমান এর পিতা বাদী হয়ে গংগাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১২/২৬১, তারিখঃ ০৭/০৮/২০২৫ ইং ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০।

বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব ১৩, সিপিএসসি, রংপুর ও র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর ক্যাম্পের একটি চৌকস যৌথ আভিযানিক দল ১৫ আগস্ট ২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.১০ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর জেলার কোনাবাড়ী থানাধীন কোনাবাড়ী ফ্লাইওভারের উত্তর পাশ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানার চাঞ্চল্যকর দুই শিশু আব্দুর রহমান @ রোমান (০৮) ও মারুফ (০৬) হত্যার এজাহানামীয় আসামী মোঃ মনু মিয়া (২৮), পিতা-মৃত আনোয়ারুল ইসলাম, সাং-সিটপাইকান (আলমবিদিতর), থানা-গংগাচড়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ