শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

যৌথবাহিনির অভিযানে মাদকসহ বিএনপি নেতা আটক

ডেস্ক রিপোর্ট / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

রাজধানীর শ্যামপুরের দয়াগঞ্জে বিপুল সংখ্যক ইয়াবা, গাঁজা, হিরোইনসহ থানা বিএনপির কার্যকরী সদস্য শুক্কুর আলী ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী-পুলিশের সমম্বয়ে গঠিত যৌথ বাহিনী।

মঙ্গলবার (১০ জুন) রাতে কয়েকঘণ্টা সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করে। অভিযান পরিচালনাকারীরা জানান, অভিযানে ১০ কেজি গাঁজা, ৩ হাজার পিচ ইয়াবা, ৪টি দেশীয় অস্ত্র, ৮টি মোবাইল ও ৬০ হাজার নগদ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে জব্দকৃত মাদকসহ গ্রেপ্তারকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ঈদে ফিরতি যাত্রায় বাড়তি ভাড়া আদায়,অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স ও হেলমেটবিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১০ জুন) রাত ১০টায় রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের কাছে এই অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প এবং উত্তরা ট্রাফিক পুলিশ। যৌথ অভিযানে সর্বমোট ১১ টি মামলা হয়েছে এবং ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়। সেনাবাহিনী বলছে, আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড প্রতিহত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী বদ্ধ পরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ